চট্টগ্রামের নার্সারি ব্যবসা সমাচার
রাস্তা ধরে হাঁটতে চলতে সবুজ গাছে চোখ জুড়িয়ে যাওয়ার দৃশ্য অস্বাভাবিক কিছু নয়- যদি সেটি হয় চট্টগ্রামের কোনো এক রাস্তা। প্রাকৃতিকভাবেই যেন অবারিত সবুজ তার সৌন্দর্য ঢেলে দিয়েছে হরেক রকম গাছপালা আর পাহাড়ের রূপ ধরে। সেই সৌন্দর্যকে ঘরের ভেতর ডেকে আনারও যেন ভিষণ এক চেষ্টা মানুষের। আর সে থেকেই শুরু ঘরের আঙিনায় গাছ লাগানো। ঘরের পরিবেশকেও সবুজ অথবা প্রাকৃতিক উপায়ে রঙিন করে তোলা। তার সাথে ফুলের সুবাস তো থাকছেই!এমন সব শৌখিন কিংবা প্রকৃতিপ্রেমীদেরই স্বল্প পরিসরে শখ পূরণের উদ্দেশ্যে ভীড় দেখা যায় নার্সারিগুলোতে। চট্টগ্রামের সবুজ পরিবেশই যেন মানুষকে আরও বেশি হারে সৌন্দর্য সচেতন করে তুলেছে। তাইতো গাছ প্রেমীদের পছন্দসই, দুর্লভ কিংবা নয়নাভিরাম গাছের খোঁজে দূর-দূরান্ত পর্যন্ত ছুটে যাওয়া। আর মানুষের এমন চাহিদা মেটাতেই নার্সারি ব্যবসায়ের সূত্রপাত। বাড়ির আঙিনায়, ছাদে, বারান্দার টবে কিংবা ঘরের দেয়ালে সাজিয়ে রাখার উপযুক্ত ছোট বড় হরেক রকম গাছগাছালিই থাকে নার্সারিগুলোয়।
ফুলগাছ লাগানোর প্রচলন একটা সময় অনেক বেশি থাকলেও বর্তমানে পাতাবাহার ও নানান জাতের ক্যাকটাসের চাহিদা বেড়েছে বিপুল হারে। সেসব চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন নার্সারি তাদের আঙিনা সাজায় বিচিত্র রূপে। চট্টগ্রামের আনাচে কানাচে এমন ছোট বড় অসংখ্য নার্সারির অস্তিত্ব রয়েছে।
২ নাম্বার গেইটের পরে ফরেস্ট গেইটের আশেপাশে ৭ টি নার্সারি আছে। এখানে খুবই কম দামে মন মতো গাছ পাওয়া যাবে। চট্টগ্রামের সব নার্সারির তুলনায় এখানেই সবচেয়ে কম দামে গাছ পাওয়া যায়।
ফতেয়াবাদ এলাকায় ৫টি নার্সারি আছে। কাছাকাছি ফুলের সবচেয়ে ভাল সংগ্রহ এখানে পাওয়া যাবে। বিশেষ করে গোলাপফুল গাছ। দু’রঙের মিশেল গোলাপ, বড় ছোট, হরেক রঙের গোলাপের বাহারে হারিয়ে যেতে বাধ্য যে কেউ!
নাসিরাবাদ কসমোপলিটান ও চশমা হিল, রহমান নগর এলাকা এবং হিল ভিউ এর ভেতরে বিভিন্ন প্লটে ৮-১০ টি নার্সারি আছে। সবগুলোই দেয়াল দিয়ে ঘেরা, তাই খুঁজে পেতে বেশ কষ্ট হয়।
মুসলিম হলের পাশে শহীদ মিনারের ঠিক বিপরীতে ফুটপাতে অনেক বছরকার পুরানো একটি নার্সারি আছে। এর কোনো নাম নেই। এখানে গাছের দাম অন্যান্য নার্সারির তুলনায় কিছু কম।
কাজির দেউরির রাস্তায় হাঁটতে চোখে পড়বে ফুটপাতের উপর নার্সারি।
তারই কিছু দূরে এম. এ. আজিজ স্টেডিয়ামের পাশে রেডিসন ব্লু এর বিপরীতে পড়বে একটি মাঝারি আকারের নার্সারি। নাম- 'শিমুল পারুল নার্সারি’। এখানে কম দামের মধ্যে গাছ, টব, সার, মাটি কিনতে পাওয়া যায়। নানান জাতের গোলাপ, গাঁদাফুল গাছ,বিভিন্ন রঙের জবা গাছ, বেলি, হাসনাহেনা, রজনীগন্ধা, লেবু, পেয়ারা, টমেটো, পেঁপেসহ নানান ধরনের নাম না জানা গাছও রয়েছে। অতি সাধারন গাছের ভিড়ে কিছু ভিন্ন প্রকৃতির গাছও পাওয়া যায়। অন্যান্য রঙ এবং ডিসাইনের পাতাবাহার, বিভিন্ন জাতের ক্যাক্টাস দু'রঙা ফুল ফোটা বাগান বিলাসী গাছ ইত্যাদি।

চট্টগ্রামের ডিসি হিল এর নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি এটি তার পার্শ্ববর্তী নার্সারির জন্য বিখ্যাত। এখানে রয়েছে ৪টি নার্সারি। মেইন গেইটের বাম পাশে 'বাংলাদেশ নার্সারি’ এবং ডানপাশে রয়েছে একসাথে ৩টি- বাহাদুর, বনরূপা ও ন্যাশনাল নার্সারি। এ নার্সারিগুলোতে মৌসুমি ফুলগাছের সংখ্যাই বেশি। তাছাড়া আছে ক্যাকটাস ও অর্কিড। দুষ্প্রাপ্য গাছ খুব একটা দেখা যায় না। এখানে গাছের দাম তুলনামূলক বেশি।
ওয়াসার মোড় জামেয়াতুল ফালাহ মসজিদের পাশে রয়েছে 'আরণ্যক’ নার্সারি। এই নার্সারির গাছগুলোর দাম কিছুটা বেশি। এখানে কলম করা গাছ পাওয়া যাবে। বিভিন্ন ধরণের জবা, কাঁটামুকুটসহ অনেক গাছই পাওয়া যায়। এখানে শাপলাও পাওয়া যায়।
নিউ মার্কেটের নিচে একটি নার্সারি রয়েছে।
![]() |
| নিউ মার্কেট সংলগ্ন নার্সারি |
এছাড়া কলেজিয়েট স্কুলের পাশে অবস্থিত 'বায়েজিদ’ নার্সারি, ওয়াব্দা মোড় এ 'ব্রাক’ নার্সারি, হালিশহর এসি মসজিদের পাশে 'বিসমিল্লাহ’ নার্সারি, চাঁদগাও বি ব্লক ১৩ নাম্বার রাস্তায় 'মালেক শাহ’ নার্সারি, ভাটিয়ারীতে ক্যাফে ২৪ এ 'তরুলতা’ নার্সারি, পুরানো রেলস্টেশনের ঠিক সামনে একটি নার্সারি, পাহাড়তলি ভেলুয়ারদীঘির পাড়ের একটি, লালদীঘিতে 'পুষ্পকলি’ নার্সারি ও নতুন হওয়া 'মা-বাবার দোয়া’ নার্সারিসহ চট্টগ্রামের আনাচে কানাচে বহু নার্সারির অস্তিত্ব রয়েছে এবং তার সংখ্যা বেড়েই চলেছে।
বৈশ্বিক উষ্ণতার এই দিনে এমন সবুজ অস্তিত্ব শুধু সৌন্দর্য বর্ধনের কাজই করছে না, বরং বাতাসে অক্সিজেন এর মাত্রা বাড়িয়ে চলেছে। নার্সারি ব্যবসা সফল হউক বা না হউক, এর হাত ধরে সবুজায়ন এগিয়ে চলেছে।

তথ্যবহুল লেখা। ডিসি হিল নার্সারিটা বেশ ভাল। পাহাড়তলীর নার্সারিটাও দারুণ।
ReplyDelete