মতিচূর - বই পর্যালোচনা


begum rokeya,বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন,মতিচূর,motichur,book riview

এই বইএই মহীয়সী নারীর লেখা পড়তে গেলে সবসময়ই আমার ভেতর আলাদা একটা অনুভূতি কাজ করে। তাঁর প্রতিটা কথা ধাক্কা দিয়ে যায়; থেমে আরেকবার পড়তে হয়। সাধারণ চোখে দেখা বিষয়গুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করে। খুব অল্প বয়সে, হোক পাঠ্যবইয়ে পড়েই, আমি তাঁর ভক্ত হয়ে উঠি। তবে পাঠ্যবইয়ের বাইরে খুব বেশি পড়ার সুযোগ হয়নি।


বইটায় সাতটা বিভিন্ন ধাঁচের লেখা আছে। শিরোনামে একই ধাঁচের মনে হলেও একেকটা প্রবন্ধ একেকটা বার্তা নিয়ে হাজির হয়েছে৷ আর প্রতিটাক্ষেত্রেই তাঁর যুক্তির সপক্ষে রাখা উদাহরণগুলো ছিল জীবন থেকে নেয়া। এর কিছু কিছু ব্যাপার বর্তমানের প্রেক্ষাপটে ঠিক খাপ খায় না। আবার কিছু বিষয়ের সাথে আমি একমত হতে পারিনি। তবু কিছুক্ষণের জন্য তাঁর হ্যাঁ–তে হ্যাঁ মিলিয়ে যেতে শুরু করেছি কখন যেন। আর সেই রেশ রয়েও গেছে একটা লম্বা সময়ের জন্য।

Comments