দ্যা ক্র্যাক প্লাটুনের ২৫তম ওয়ার্কশপ এবং এর পেছনের গল্প


আজ প্রজেক্ট সেল্ফ ডিফেন্সের ২৫তম ওয়ার্কশপ ছিল। জীবন যুঝে আসা পরিণত এক পঁচিশ বছর বয়সীর মতো এই ২৫-এরও অনেকগুলো গল্প আছে। আছে শৈশবের অকুতোভয় বাঁধনহারা সাহসের গল্প, বয়ঃসন্ধিতে কুঁকড়ে যাওয়া কাতরতার গল্প, তারুণ্যের উদ্যম– সে তো আছেই, কিন্তু তার সাথে আছে অনিশ্চয়তাকে লক্ষ্য করে এগিয়ে চলা সাহসের গল্প।

কাঁধে প্রেরণার হাত ছিল, তো কখনো ছিল শূণ্যতায় আশ্রয়। পঞ্চমুখী প্রশংসা ছিল, তো কখনো ছিল এফোঁড়ওফোঁড় ছেদ করে যাওয়া কথার বান।

এই ২৫-এর গল্প অনেক; ঠিক পঁচিশ বরষীর মতো। বহু ঠেকে হাসতে শেখা, ঘুম-ভাঙানিয়া গান গাইতে শেখা, শিকড় গাড়তে শেখা, ঝড় তুফানে কুঁকড়ে যেতে নয়– বরং কারো আশ্রয় হতে শেখা, জীবনকে যাপন করতে শেখা;

তাই তো পঁচিশ বিশেষ।

এপর্যন্ত তাদের কাছে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে আসা নারীর সংখ্যা প্রায় ৪,০০০। শুরুতে এ সংখ্যাটা ছিল স্বপ্নেরও অতীত!

বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে, এরা কারা?
কী তাদের উদ্দেশ্য?
খ্যাতির পেছনে দৌড়ে পরে হুট করে হারিয়ে যাবে না তো?
কোনো সহযোগিতা ছাড়া কতদূরই বা যেতে পারবে তারা?

এমন আরো হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাদের। হতে হয়েছে অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতির সম্মুখীন। প্রবল ঝড়ে থমকে হয়তো গেছে, সেটা ওটুক পর্যন্তই। তারা থামেনি। তারা থামতে জানেনা। যে শপথ নিয়ে একদিন গুটিকয়েক মানুষ নিয়ে এ পথে পা বাড়িয়েছিল, সে উদ্দেশ্যেই এগোতে থাকবে। এরমাঝে ছোট-বড় যাকিছু অর্জন আছে তাদের, ওটুকুই অনুপ্রেরণা; ওটুকুই চলার শক্তি যোগায়। আর কিছু মানুষের ভালবাসা–সমর্থন তাদের নতুন আশার আলো যোগায়। এভাবেই এগিয়ে যাবে তারা।

✨✨ এই পর্যন্ত টিসিপি সেল্ফ ডিফেন্স প্রজেক্ট থেকে তাদের কিছু অর্জন –

• ২৪টি কর্মশালায় এই পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে ৩,৯৭৩ জনকে।

• সফলভাবে ৫টি অভ্যন্তরীণ টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।

• ২৫ তম ‘ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশীপ ২০১৮’ –এ অংশগ্রহণ।

• ডিস্ট্রিক্ট জুডো লীগ (২০১৮-১৯) -এ ১ জন স্বর্ণপদক, ১ জন ব্রোঞ্জপদক, ৫ জন ৪র্থ হয়েছে

• ‘চট্টগ্রাম বিভাগীয় জুডো লীগ ২০১৭’ -এ ১টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন

• ‘বিভাগীয় কারাতে লীগ ২০১৯’-এ কুমিতে – ১ জন গোল্ড, ১জন সিলভার, ১জন ব্রোঞ্জ মেডেল পেয়েছে।

• কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন আয়োজিত কারাতে টুর্নামেন্টে একটি সিলভার ও তিনটি ব্রোন্জ মেডেল অর্জন।

• ‘সিজেকেএস ফরিদ আহমেদ অভ্যন্তরীণ টুর্নামেন্ট ২০১৮’-এ সফলতা অর্জন

• ‘শাহজাদা আলম চ্যালেঞ্জ কাপ ২০১৯’-এ সফলতা অর্জন

• রেইলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে নিয়মিত আত্মরক্ষা প্রশিক্ষণের ক্লাস নেওয়া

• লিটল জুয়েলস স্কুল -এ নিয়মিত আত্মরক্ষা প্রশিক্ষণের ক্লাস নেওয়া

• JKAWF BD আয়জিত বেল্ট টেস্টে অংশগ্রহণ

• কর্মশালার আয়োজন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং CBIFT

• সিটি ইন্টারন্যাশনাল স্কুলে কর্মশালা এবং চাইল্ড অ্যাওয়ারনেস সেশন

• চর রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

• বান্দরবানের ২য় কর্মশালায় পাওমাং স্কুলে ৮৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

• মানিকছড়ি উপজেলার রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

• Street Demonstration at Frobel Play School

• Street Demonstration on pohela boishak 2017

• Street Demonstration on Ovoymitro ghat 2016

       নিয়মিত ক্লাসের পাশাপাশি এখানে প্রতিমাসে একটি করে কর্মশালা হয়। ক্লাসে অংশগ্রহণের জন্য কোন নিবন্ধন করা‌র প্রয়োজন নেই। এখানে আলাদা কোন ড্রেস কোড নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে সব বয়সী মেয়েদের জন্য উন্মুক্ত।

Comments

Popular Posts