আত্মরক্ষার কৌশল শেখা কেন প্রয়োজন

The Crack Platoon,দি ক্র্যাক প্লাটুন,আত্মরক্ষার কৌশল,self defense,karate,chattogram,bangladesh,jka,mohammad imran


সকালের শুরুটা হয় আলসেমিতে। একেকটা দিন তাড়াহুড়া, কাজের চাপ, মানসিক অশান্তি, ব্যস্ততা, যান্ত্রিকতায় ফুরিয়ে যায়। সময়গুলো হাতের ফাঁক গলে কখন বেরিয়ে যায়, টের পাওয়া মুশকিল হয়ে পড়ে। এই অবসরে নিজের জন্য একটুখানি সময় বের করা, নিজের একটু খেয়াল রাখার কথা মনের কোণে উঁকি মারে বটে, কিন্তু যান্ত্রিকতার নিষ্পেষণে তা আর হয়ে ওঠে কই!

খুব বেশি না, প্রতিদিনের একটা ঘণ্টার ব্যায়াম, শারীরিক কসরত, ঘাম ঝরানো শুধু যে শরীরকে শক্তি দেয়, তা না; শরীরের সহ্য ক্ষমতা, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর সাথে সাথে মনকে করে তোলে চাঙ্গা, সহনশীল, স্বনির্ভর আর নিয়মনিষ্ঠ।

The Crack Platoon,দি ক্র্যাক প্লাটুন,আত্মরক্ষার কৌশল,self defense,karate,chattogram,bangladesh,jka,mohammad imran

এবার ভাবুন তো, প্রতিদিন সক্কালবেলা শহরের ঘুম ভাঙার আগে আপনার দিনটা শুরু হলো; মুক্ত প্রান্তর, সবুজ প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে পাখির কলকাকলীকে সাথী করে। নিজেকে দেওয়া একটা ঘণ্টা, যেটা হয়তো ঘুমিয়ে বা মোবাইলেই কেটে যেতো, সেই একটা ঘণ্টাকে আপনি কাজে লাগালেন আত্মউন্নয়নে, ব্যায়ামে, আত্মরক্ষার কৌশল শিখতে, নিজের যোগ্যতাগুলোকে আরও আরও ঝালিয়ে নিতে, মনের শক্তি বাড়াতে, সাহস আর আত্মবিশ্বাস এনে দিতে। বলুন, কম্বলের নিচে থেকে বা ভার্চুয়াল জগৎ-এ মগ্ন থেকে পারবেন এই সবটা একসাথে পেতে?

শারীরিকভাবে সবল হবার পরও নিজেকে রক্ষা করতে পারা সহজ নয়। বিপদে পড়লে স্নায়ুতে চাপ পড়ে। তখন মাথা ঠাণ্ডা রেখে কৌশল খাটানোর ব্যাপারগুলো মাথায় আসে না। আপাতদৃষ্টিতে যাকিছু সহজ মনে হয়, প্রতিকূল পরিস্থিতিগুলোতে সেসব সহজ কাজ করাও অসম্ভব হয়ে দাঁড়ায়।

কিন্তু ভেবে দেখুন তো, যখন কেউ আমাদের মারতে আসে, স্বয়ংক্রিয়ভাবে আমাদের হাতগুলো উপরে উঠে যায় না বাঁচাবার ভঙ্গিতে?

এটা কেন হয়?
The Crack Platoon,দি ক্র্যাক প্লাটুন,আত্মরক্ষার কৌশল,self defense,karate,chattogram,bangladesh,jka,mohammad imran

প্রাণীর নিজেকে বাঁচানোর একটি সহজাত প্রক্রিয়া
এটা, যা সে হুমকি বা বিপদের মুখে পড়লে আপনা থেকেই এসে যায়।
নিয়মিত আত্মরক্ষার কৌশল অনুশীলনে রাখলে আমাদের এই একটি উপকার হবে। আমরা তাৎক্ষণিক একটা পদক্ষেপ নিয়ে নিতে পারব; কিছু ভাবার আগেই। চোখের পলকে। স্বয়ংক্রিয়ভাবে। বিপদে খুব বেশি ভাবাভাবির সময় যেমন নেই, তেমনি প্রয়োজনও হবে না। তাতে কী হবে?
বাঁধা হাতে ধরা দেওয়ার চেয়ে নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করে দেখবেন না?

আত্মরক্ষাই হোক শক্তি; স্বাবলম্বনের হাতিয়ার!

Comments

Popular Posts